যৌন হেনস্থার অভিযোগে যুন্ধুমার মধ্যমগ্রাম, ভাঙচুর-কাঁদানে গ্যাস-লাঠি

0
296
MADHYAMGRAM NABALIKA K JOUNO HENOSTHA DHUM DHUMAR
MADHYAMGRAM NABALIKA K JOUNO HENOSTHA DHUM DHUMAR

মধ্যমগ্রামে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে ধুন্ধুমার। পুলিশের সামনেই উত্তেজিত জনতা অভিযক্ত-র বাড়ি, দোকানে ভাঙচুর চালায়।

পাল্টা পুলিশের কাঁদানে গ্যাস, লাঠিচার্জে শনিবার রাতে রণক্ষেত্রের। পরিস্থিতি তৈরি হয় মধ্যমগ্রামের রোহান্ডা পঞ্চায়েতের রাজবাড়ি এলাকা। স্থানীয়দের অভিযোগ নাবালিকাকে যৌন হেনস্থায় অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছেন এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী। পঞ্চায়েত সদস্যার স্বামী বিষয়টি মিটমাট করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। জানাজানি হতে হামলা চালানো হয় পঞ্চায়েত সদস্যার বাড়িতেও। রবিবার সকালেও পরিস্থিতি থমথমে রয়েছে। বিশাল পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। যদিও পুলিশ সূত্রে খবর অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।