গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk যৌন হেনস্থা রুখতে মুখ্যমন্ত্রীকে চিঠি টলিপাড়ার উইমেন্স ফোরামের

    যৌন হেনস্থা রুখতে মুখ্যমন্ত্রীকে চিঠি টলিপাড়ার উইমেন্স ফোরামের

    0
    155
    amit putro ke khocha mamatar
    amit putro ke khocha mamatar
    কর্মক্ষেত্রে যৌন হেনস্থা থেকে সুরক্ষিত রাখতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে উইমেন্স ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার্স।
    আর জি কর আবহে ২৭ অগাস্ট জন্ম নিয়েছিল উইমেন্স ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার্স। শুক্রবার সেই কমিটিই মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রোধে ২০১২-য যৌন হেনস্থা থেকে শিশুদের সুরক্ষা আইন পকসো এবং মহিলাদের সুরক্ষার জন্য ২০১৩-য় প্রিভেনশন অফ  সেক্সচুয়াল হ্যারাসমেন্ট বা পশ আইন কার্যকরী হয়। কিন্তু তার প্রয়োগ ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রয়োগ হয়নি। তাঁদের অভিযোগ এর ফলে মহিলা বা শিশু এখনও নিরাপদ নন। নিগ্রহের শিকার হলে কোথায় অভিযোগ জানাবেন। এই কমিটি অভিযোগ শোনার পাশাপাশি নিরপেক্ষভাবে তার বিচার করবে। নির্যাতিতার পাশে দাঁড়াবে। প্রয়োজনে আইনি সাহায্যও করবে। তারজন্যই মুখ্যমন্ত্রীর অনুমতি চাওয়া হয়েছে।