রইসির প্রয়াণে স্তম্ভিত মোদী, পাশে থাকার বার্তা

0
284
Modi shocked by Raisis death message to stand by
Modi shocked by Raisis death message to stand by

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির প্রয়াণে মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ইব্রাহিম রইসির মৃত্যুর খবর পেয়েই এক্স হ্যান্ডেলে শোকজ্ঞাপন করে বার্তা দিয়েছেন তিনি।

 

রবিবার কপ্টার ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ইরানের প্রেসিডেন্টের। মৃত্যু হয়েছে কপ্টারে ইব্রাহিম রইসির সহযাত্রী তথা ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানও।ইব্রাহিম রইসির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, এই দুঃখের সময়ে ভারত ইরানের পাশে রয়েছে। ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির বেদনাদায়ক মৃত্যুতে তিনি গভীর ভাবে শোকাহত। ভারত-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে তাঁর অবদান সর্বদা মনে থাকবে। তাঁর পরিবার এবং ইরানের মানুষকে অন্তরের সমবেদনা জানিয়েছেন তিনি। ৬৩ বছর বয়সি ইব্রাহিম রইসি ২০২১ সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ইরানের রাজনীতির সর্বময় নেতা তিনিই।কপ্টার দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে পশ্চিম এশিয়ার ভূ-রাজনীতিতে তার গভীর প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে আরবীয় মালভূমির দেশগুলি উদ্বেগ প্রকাশ করেছে।