রইসির মৃত্যুর ঘটনার দায় অস্বীকার ইজরায়েলের

0
191
Israel denies responsibility for the death of Raisi
Israel denies responsibility for the death of Raisi
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যুর নেপথ্যে তাদের কোনও হাত নেই।এমনটাই জানিয়ে দিয়েছে ইজরায়েল।
ইরান প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির কপ্টার ভেঙে মৃত্যুর পরেই থেকে চর্চায় উঠে আসছে ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের নাম।কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছে ইজরায়েল।ইজরায়েলের এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ইব্রাহিম রইসির মৃত্যুর সঙ্গে তারা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও ভাবেই জড়িত নয়।গত বছরের ৭ অক্টোবর প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাস এবং ইজরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর থেকেই অশান্ত পশ্চিম এশিয়া। সেই সংঘাতে জড়িয়ে পড়ে ইরানও। সরাসরি হামাসেরই পক্ষ নেয় ইরান। ইজরায়েলের বিরুদ্ধে লড়তে পশ্চিম এশিয়ায় লেবানন, সিরিয়া, ইরাক কিংবা ইয়েমেনের মতো দেশকে মদত দেওয়ার অভিযোগও রয়েছে ইরানের বিরুদ্ধে। এরপর ইরান-ইজরায়েলের তিক্ততা আরও বৃদ্ধি পেয়েছে। গত মাসে একে অপরের দিকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিয়ে হামলাও চালিয়েছিল দুই দেশ।