রক্তদান করে মনোনয়ন দেব-র

0
446
dev er rokto daan
dev er rokto daan

রক্ত দেওয়ার পর মনোনয়ন জমা দিলেন দেব। যত ভোট, তত গাছ স্লোগানও দিয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী। বৃহস্পতিবার মনোনয়ন জমা দিয়ে যাওয়ার আগে ঘাটাল মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তদান করেছেন ঘাটালের দুবারের সাংসদ।

জানিয়েছেন মন্দির মসজিদে পরেও যেতে পারবেন। কিন্তু বিশেষ দিনে তিনি চেয়েছিলেন সচেতনতার বার্তা দিতে। যেহেতু গরমে ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা প্রবল। তাই ঘাটাল মহকুমা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে বিশেষ দিনে রক্তাদন করেছেন। তিনি বলেছেন প্রতি বছরই গরমে রক্তের অভাবে থ্যালাসেমিয়া রোগীরা সমস্যায় পড়েন। সেই অভাবও তিনি জনপ্রতিনিধি হিসেবে পূর্ণ করতে চান। পাশাপাশি দেব জানিয়েছেন তিনি ঘাটালে যত ভোট পাবেন, তত গাছ লাগাবেন। বিশ্ব উষ্ণায়নের মোকাবিলায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন দেব।