রতুয়ায় বোমা বিস্ফোরণে জখম ২ নাবালক

0
273
ছবি সৌজন্যে : নিজস্ব

বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে মালদার রতুয়ায় বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন ২ নাবালক। জানা গিয়েছে রতুয়ার চাঁদমুনির হলদিবাড়িতে বছর ১৩-র সামির আক্তার এবং ৯ বছরের মহম্মদ ইমতিয়াজ বাড়ির কাছে ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়েছিল।

তখনই জোরালো শব্দ হয়। তড়িঘড়ি স্থানীয়রা গিয়ে রক্তাক্ত অবস্থায় দুই নাবালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।খবর পেয়ে রতুয়া থানার পুলিশ এলাকায় পৌঁছয়। অনুমান ভুট্টার খেতের মধ্যে বোমা মজুত করা ছিল। সেখানে কোনওভাবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ ঘটে। কারা মজুত করেছিল তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এদিকে খেল খেলতে ছাদ থেকে পড়ে গুরুতর আহত আড়াই বছরের শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। তাঁদেরকে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মালদা মেডিক্যাল কলেজে গিয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। জানা গিয়েছে সকালে বাড়ির ছাদের ওপর খেলতে গিয়ে পড়ে যায় আড়াই বছরের আয়াত খাতুন।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ট্যাক্সিতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সেটিও দুর্ঘটনার কবলে পড়ে। ব্রেক ফেল করে উল্টে যায় ট্যাক্সিটি। ঘটনায় ৫ জন আহত হন।