গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk  রত্নভান্ডারের সুড়ঙ্গ খুঁজতে লেজার স্ক্যানিং

     রত্নভান্ডারের সুড়ঙ্গ খুঁজতে লেজার স্ক্যানিং

    0
    146
    Laser scanning to find treasure tunnels
    Laser scanning to find treasure tunnels
    পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভান্ডারের ভিতর কোনও গোপন সু়ড়ঙ্গ বা কুঠুরি রয়েছে কিনা, তা জানতে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত নিয়েছে মন্দির পরিচালন কমিটি।
    বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান কী ভাবে এগোবে, তা স্থির করতে  জরুরি বৈঠক হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন পুরীর মহারাজা গজপতি মহারাজ দিব্যসিংহ দেব।পরে মন্দিরের মুখ্য প্রশাসক অরবিন্দ পাধি জানিয়েছেন, খনন করতে হবে না, এমন পদ্ধতিতে রত্নভান্ডারের গোপন সুড়ঙ্গ বা কুঠুরির খোঁজ করা হবে। এই বিষয়ে রাজ্য প্রশাসন এবং ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ-এর অনুমতি মিলেছে বলে জানা গিয়েছে। তবে বৈজ্ঞানিক অনুসন্ধানের কাজ শুরুর আগে মন্দির কর্তৃপক্ষ বিভিন্ন আইআইটি এবং সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে কথা বলা হবে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রহস্যময় রত্নভান্ডারের ভিতরের চিত্রটি বুঝতে লেজার স্ক্যানিং করা হতে পারে।