রথে খুঁটিপুজো ফাটাকেষ্টর কালীপুজোর 

0
162
Rathe Khotipujo Fatakestor Kali Puja
Rathe Khotipujo Fatakestor Kali Puja
রথের দিন চিরাচরিত রীতি মেনে খুঁটিপুজো হয়ে গেল মধ্য কলকাতার বিখ্যাত ফাটাকেষ্টর কালীপুজোর। বিগত ৬৬ বছর ধরে এমনটাই হয়ে আসছে মধ্য কলকাতায়।
ফাটাকেষ্টর কালীপুজো এবার পদার্পণ করেছে ৬৭ বছরে। সেই প্রতিমার কাঠামো পুজো হয়েছে রবিবার রথযাত্রার উৎসবের তিথিতে। রথযাত্রার দিনেই পুজোর গন্ধ প্রথম আসে কুমারটুলি প্রাঙ্গণে।রবিবার এই অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সহ আশেপাশের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। কুমারটুলির সব শিল্পী হাজির হয়েছিলেন মাধব পালের স্টুডিওতে।