রফতানিতে বাধা, কোতলপুরে আলু ছড়িয়ে প্রতিবাদ

0
673
ROFTANITE BADHA KOTALPUR A ALU CHORIYE PROTIBAD
ROFTANITE BADHA KOTALPUR A ALU CHORIYE PROTIBAD
ভিন রাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞার প্রতিবাদে রাস্তায় বস্তা বস্তা আলু ছড়িয়ে কৃষকদের বিক্ষোভ এবার বাঁকুড়ার কোতলপুরে।
৬০ নম্বর জাতীয় অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন কৃষকরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বাঁকুড়ার বাঁকাদহ বৈতল মোড়ে। ভিন রাজ্যে আলু রফতানির ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগে এর আগেও লাগাতার কর্মবিরতিতে সামিল হয়েছে রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সেই কর্মবিরতির জেরে সপ্তাহ দুই আগে রাজ্যজুড়ে ক্রমশ তীব্র হয়েছিল আলুর সঙ্কট। সেই ঘটনার পর রাজ্য সরকারের তরফে ভিন রাজ্যে আলু সরবারহরের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার করে নেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।