রবি কিষেণকে হুমকি মহিলার, এফআইআর স্ত্রী

0
299
Woman threatens Ravi Kishen FIR wife
Woman threatens Ravi Kishen FIR wife
তাঁর সন্তানের বাবা রবি কিষেণ। লোকসভা ভোটের মুখে বিজেপি প্রার্থী তথা ভোজপুরী সুপারস্টারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছেন লখনউয়ের এক মহিলা।
এরপরেই  লখনউয়ের হজরতগঞ্জ থানায় অপর্ণা ঠাকুর নামে ওই মহিলা বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন রবি কিষেণের স্ত্রী প্রীতি শুক্লা। সম্প্রতি সাংবাদিক বৈঠকে অপর্ণা ঠাকুর দাবি করেছেন, রবি কিষেণ নিজের মেয়ের দায়িত্ব ঝেড়ে ফেলেছেন। আঠাশ বছর আগে মুম্বইয়ের মালাডে তাদের বিয়ে হয়েছিল। তারপর কন্যা সন্তানের জন্ম হয়। মহিলা জানান, তিনি কোনওদিন রবি কিষেণের ক্ষতি চাননি তাই পুলিশের কাছে যাননি। কিন্তু রবি কিষেণ মেয়ের পরিচয় দিতে রাজি নন। তাই মেয়ের অধিকার পেতে আদালতের দ্বারস্থ হতে পারেন বলে জানিয়েছেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছেও বিচারের আর্জি জানিয়েছেন তিনি। অন্যদিকে রবি কিষেণের প্রীতি শুক্লার দাবি, অপর্ণা ঠাকুর রবি কিষেণকে ভুয়ো ধর্ষণের মামলায় ফাঁসাতে চেয়েছিলেন এবং গোটা পরিবারকে খুন করে ফেলবেন। পাশাপাশি হুমকি দিয়েছেন যে, তাঁর অন্ধকার জগতের সঙ্গে সুসম্পর্ক রয়েছে।