এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন কবি জয় গোস্বামী। ২ জানুয়ারি কবিকে ডাকা হয়েছে বলে দাবি পরিবারের। শুনানিতে ডাকা হয়েছে জয় গোস্বামীর মেয়ে দেবত্রী গোস্বামীকেও। সম্প্রতি জয় গোস্বামীর একটি অপারেশন হয়েছে। ফলে তিনি যেতে পারবেন না বলেই জানিয়েছে পরিবার। কলকাতায় জন্ম জয় গোস্বামীর। শৈশব কেটেছে রানাঘাটে। বর্তমানে কলকাতার স্থায়ী বাসিন্দা। ২০২৪ সালেও ভোট দিয়েছেন তার পরেও কেন ডাকা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে তাকেও এসআইআর-র লাইনে দাঁড় করানো হত।
গ্রাম থেকে শহর
News & Much More









