রবীন্দ্রসঙ্গীত গাইলেন মুখ্যমন্ত্রী, দিলেন ভাল থাকার বার্তা

0
176
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে সবাই যেন ভাল থাকে, বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাথিড্রাল রোড মঞ্চে কবিপ্রণামের অনুষ্ঠানে মাইক হাতে রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন মুখ্যমন্ত্রী।
কবিগুরুকে সম্মান জানানোর পর মুখ্যমন্ত্রী বলেছেন যে সব সেনা জওয়ানরা মাতৃভূমি রক্ষা করছেন তাদের সবাইয়ের প্রতি রয়েছে তাঁর শ্রদ্ধা। তিনি আরও বলেছেন সবাই ভালো থাক, দেশ ভালো থাক, মানুষও ভালো থাক। মঞ্চে কবিগুরুর কবিতার কয়েকটি লাইনও উদ্ধৃত করেছেন। তিনি বলেছেন রবীন্দ্রনাথ শিখিয়েছেন নাই নাই ভয়, হবে হবে জয়। পাশাপাশি তিনি বলেছেন বাঙালির সকাল, বিকেল, সন্ধে, রাত, দুঃখ-আনন্দ, সব কিছুতেই রবীন্দ্রনাথ। প্রত্যেক রাজ্যের কিছু সংস্কৃতি, ভাষা আছে।
নিজের সংস্কৃতি, ঐতিহ্য মেনে চলা উচিত। ওই মঞ্চেই রাজ্যের বিশিষ্ট শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, কলকাতার পুলিশ কমিশনারও।