রবীন্দ্র সরোবরের জমি বেসরকারি সংস্থাকে লিজ, প্রতিবাদ  

0
160
Lease of Rabindra Sarobar land to private organization protest
Lease of Rabindra Sarobar land to private organization protest
রবীন্দ্র সরোবরের জমি বেসরকারি সংস্থাকে লিজ দেওয়ার অভিযোগে প্রতিবাদে সরব প্রাতঃভ্রমণকারীরা। অভিযোগ রবীন্দ্র সরোবরে কেটে ফেলা হয়েছে প্রায় ৪ বিঘা জমির ঘাস।
কেন ঘাস কাটা হয়েছিল নিরাপত্তারক্ষীদের কাছে জানতে চেয়েছিলেন প্রাতঃভ্রমণকারীরা। উত্তরে তারা জানতে পারেন এই জমি একটি বেসরকারি সংস্থাকে লিজ দেওয়া হবে। এখানে একটি ক্রিকেট লীগ অফিস এবং একাডেমি তৈরি হবে। এরপরেই তারা সই সংগ্রহ শুরু করে চিঠিও দেন জাতীয় উদ্যান রবীন্দ্র সরোববের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নোডাল সংস্থা কেএমডিএ-কে। কিন্তু একাধিক চিঠিতেও কোনো সদুত্তর না মেলায় অবশেষে বৃহস্পতিবার সকালে ব্যানার প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে সরোবরে প্রতিবাদে সামিল হন প্রাতঃভ্রমণকারীরা। তাঁদের দাবি রবীন্দ্র সরোবর জাতীয় সম্পত্তি। এর ভিতর যেকোনো চরিত্রগত পরিবর্তন কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের অনুমোদন সাপেক্ষ। সেই অনুমোদন আদৌ নেওয়া হয়নি বলে প্রাতঃভ্রমণকারীদের দাবি। এদিকে কলকাতাকে বাঁচাতে গাছ না কাটা এবং জলাশয় না বোঝানোর আবেদন করেছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেছেন কলকাতাকে দূষণ থেকে রক্ষা করতে পারে গাছ এবং জলাশয়। তাই জলাশয় বুজিয়ে কোনও নির্মাণ আর করা যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মেয়র।