রহড়াকাণ্ডে গ্রেফতার ডালহৌসির অস্ত্র দোকানের মালিকরা

0
107

৪ অগাস্ট রহড়ায় অস্ত্র উদ্ধার কাণ্ডে কলকাতায় গ্রেফতার করা হয়েছে অস্ত্রের দোকানের ৩ মালিককে। বিবাদি বাগের এন সি দাঁ অ্যান্ড কো-র অস্ত্রের দোকানের ৩ মালিককে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ-র টিম। পুলিশ সূত্রে খবর, ধৃত তিনজন হলেন সুবীর দাঁ, অভির দাঁ, সুব্রত দাঁ। তাঁদের সবার বাড়ি গিরিশপার্কে। জানা গিয়েছে, বেআইনিভাবে কার্তুজ লেনদেনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দোকানের ৩ মালিক-কে।