রাজনীতিতে সময়ে ইয়েচুরির প্রতি শ্রদ্ধা : বিমান 

0
156
রাজনীতিতে সময় দিন, সেটাই হবে সীতারাম ইয়েচুরির প্রতি শ্রদ্ধা জানানো। প্রমোদ দাশগুপ্ত ভবনে  সীতারাম ইয়েচুরির স্মরণসভায় স্মৃতিচারণে একথা বলেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। 
গণসঙ্গীতের মধ্যে দিয়ে পালন হয়েছে সীতারাম ইয়েচুরির স্মরণ সভা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিপিএম নেতা প্রকাশ কারাট, সূর্যকান্ত মিশ্র, সহ অন্যান্য বাং নেতৃবৃন্দ। রাজনীতির সতীর্থকে মনে রেখে এদিনের স্মরণসভা থেকে দলের কর্মী সমর্থকদের উদ্দেশে বিমান বসু বলেছেন, রাজনৈতিক কার্যকলাপে সময় ব্যয় করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করুন। সীতারামের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা তখনই হবে যখন, এই মুহূর্তে যা পরিস্থিতি তৈরি হয়েছে তার বিরুদ্ধে সংগ্রামে আরও বেশি মানুষকে যুক্ত করা যাবে। দেশের অভ্যন্তরে হিন্দুত্ববাদী, ফ্যাসিবাদী আস্ফালন চলছে তা থেকে জনগণকে বিচ্ছিন্ন করতে আরও বেশি রাজনৈতিক কার্যকলাপে সময় ব্যয় করতে হবে। তার মধ্যে দিয়েই সীতারাম ইয়াচুরির স্মৃতির প্রতি যথোচিত শ্রদ্ধা প্রদর্শন করা সম্ভব হবে।