রাজনীতি থেকে ‘ বিরতি’ নিচ্ছেন অভিষেক

0
209
Abhishek is taking a break from politics
Abhishek is taking a break from politics

চিকিৎসার জন্য রাজনীতি থেকে ছোট বিরতি নিচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ই।

পাশাপাশিই অভিষেক লিখেছেন,কেন্দ্র-রাজ্য সংঘাতে,পশ্চিমবঙ্গের মানুষ তাঁদের আবাসের অধিকার থেকে বঞ্চিত। তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতিবদ্ধ, ডিসেম্বরের মধ্যে তা পূরণ করা হবে। তা যাতে নিশ্চিত হয়, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অনুরোধও করেছেন বলে পোস্টে উল্লেখ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন,চিকিৎসার জন্য তিনি সংগঠন থেকে সংক্ষিপ্ত বিরতি নেবেন।এই সময় সাধারণ মানুষের চাহিদা কী, তা আরও ভাল ভাবে অনুধাবনের সুযোগ তাঁর কাছে রয়েছে। তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বাস করেন,রাজ্য সরকার দ্রুত এবং ভাল ভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করবে।তিনি যে ছোট বিরতি নিচ্ছেন, সেই সময়ে তিনি কী করবেন, তা-ও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখেছেন,এই ছুটি জনগণের সুবিধা-অসুবিধা এবং চাহিদার কথা আরও ভাল ভাবে বোঝার জন্য কাজে লাগাবেন তিনি। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে সমস্যা রয়েছে। নির্দিষ্ট সময় অন্তর তাঁকে চিকিৎসা করাতে যেতে হয় বিদেশে। বুধবারের পোস্টে অবশ্য চোখের চিকিৎসার বিষয়টি নির্দিষ্ট করে লেখেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূলে অভিষেক-ঘনিষ্ঠদের বক্তব্য,তিনি রুটিন চিকিৎসা করাতেই বাইরে যেতে পারেন।