গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National রাজনৈতিক সমাধান না মেলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ : শোলৎজ

    রাজনৈতিক সমাধান না মেলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ : শোলৎজ

    0
    104
    রাজনৈতিক সমাধান না মেলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ।
     ইউক্রেন, গাজায় যুদ্ধ আবহের মধ্যে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজেরর সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    বৈঠকের পরে জার্মান চ্যান্সেলর বলেছেন, তাঁরা আন্তর্জাতিক আইনের ভিত্তিতে রাজনৈতিক সমাধানের পক্ষে কথা বলেছেন। কারণ এই পদ্ধতি উন্নয়ন, সমৃদ্ধি এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা রক্ষা করার ক্ষেত্রে অপরিহার্য। ওলাফ শোলৎজ আরও বলেছেন, রাজনৈতিক সমাধান না মেলার কারণেই মধ্যপ্রাচ্য এখন অগ্নিগর্ভ। মাল্টিপোলার বিশ্বে, কোনও পুলিশ নেই। সাধারণ নিয়মগুলি পর্যবেক্ষণ করে এমন কোনও প্রহরীও নেই৷ রাশিয়া যদি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সফল হয়, তবে ইউরোপের সীমানা ছাড়িয়েও এর প্রতিক্রিয়া হবে। এই ধরনের ফলাফল বিশ্বের সামগ্রিক নিরাপত্তাকে বিপন্ন করবে৷ আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রপুঞ্জের নীতির ভিত্তিতে এর সমাধান করতে হবে।
     
    ছবি  সৌজন্যে : এক্স