
রাজভবনের গেটে ২০১৬- এসএসসি-র ২ জন চাকরিপ্রার্থীর আত্মহত্যার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, সোমবার সকালে হঠাৎই রাজভবনের গেটে দু’জন শারীরশিক্ষা, কর্মশিক্ষা চাকরিপ্রার্থী গলায় গামছা ও ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
এই ঘটনার পরই যদিও পুলিশ আধিকারিকরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে তাঁদেরকে উদ্ধার করে। চাকরিপ্রার্থীদের অভিযোগ, রাজ্য সরকার নিয়োগের ক্ষেত্রে সদর্থক ভূমিকা দেখাচ্ছে না, তাই বাধ্য হয়ে তাঁরা এই ব্যাপারে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
চাকরিপ্রার্থীদের দাবি, এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করুক রাজ্যপাল সিভি আনন্দ বোস। যাতে করে তাঁরা দ্রুত নিয়োগপত্র পান, কারণ ২০১৬ থেকে ২০২৪ সাল শেষ হতে চললেও তাঁরা এখনও পর্যন্ত চাকরি পাননি, অথচ এদিকে তাদের বয়স বেড়ে যাচ্ছে।
