
ভাইফোঁটার অর্চি রাজভবনেও। শুধু ফোঁটা দেওয়াই নয়, নাচ, গান কবিতার মধ্য দিয়ে জমজমাট অনুষ্ঠান পালন করা হয়েছে রাজভবনে।
অ্যাসিড সারভাইভার, তৃতীয় লিঙ্গের মানুষ, যৌনকর্মীরা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফোঁটা দিয়েছেন। রাজ্যপালও বোনেদের গিফট দিয়েছেন। ফোঁটা নিয়ে রাজ্যপাল জানিয়েছেন সমাজের এই সমস্ত পিছিয়ে পড়া মানুষজনের পাশে তিনি সবসময় রয়েছেন। তাদের সমান অধিকারের লড়াই চালিয়ে যাবেন।
বাজভবনের দরজা এঁদের জন্য সবসময় খোলা রয়েছে বলেও জানিয়েছেন রাজ্যপাল। তিনি আরও বলেছেন রাজ্যে মহিলাদের অধিকার রক্ষার্থে রাজ্য সরকার, রাজতকন, বিভিন্ন এজিও সবাইকে এগিয়ে আসতে হবে।
ছবি সৌজন্যে : নিজস্ব
