রাজভবনে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল বৈঠক 

0
162
cv anand bosh 01 07
ছবি সৌজন্যে : নিজস্ব

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোসের তৃতীয় টার্ম শুরু করার আগে রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোর জল্পনা, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে রাজ্যের বিশ্ব বিদ্যালয়গুলির পরিস্থিতি নিয়ে দু’জনের মধ্যে কথা হতে পারে।

পাশাপাশি সূত্রের খবর, এছাড়াও রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে একাধিক বিষয়ে কথাবার্তা ও আলোচনা হয়েছে বলে খবর। রাজনৈতিক মহলের মতে, এই সাক্ষাৎ সৌজন্যের হলেও, রাজভবন-নবান্নে দূরত্ব কিছুটা হলেও মিটতে চলেছে।

গত পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন জায়গায় হিংসা নিয়ে সরব হন রাজ্যপাল। উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবন-নবান্নে সংঘাতও চরমে পৌঁচ্ছেছিল।