
সমাজের বিভিন্ন স্তরের মানুষ রাজভবনে গিয়ে রাখি বেঁধেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতে। ডাক্তার রঞ্জিতা সিং এর নেতৃত্বে এলজিবিটিকিউ সম্প্রদায়ের লোকেরা রাজভবনে গিয়েছিলেন।
রাখি উৎসব উপলক্ষ্যে রাজ্যপালের হাতে রাখি বেঁধেছেন তাঁরা। পাশাপাশি রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে রাখি পড়িয়েছেন চিকিৎসকরাও। চিকিৎসকদের সঙ্গে বসে আলাপচারিতাও করেছেন রাজ্যপাল। রাখি পূর্ণিমা উপলক্ষ্যে বোনেদের উদ্দেশে ভালবাসার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন তিনি বলেছেন, বোনেরা ঈশ্বরের সবচেয়ে সুন্দর সৃষ্টি। বোনেদের জায়গা আমাদের হৃদয়ে। রাখিবন্ধন ভাই এবং বোনের বন্ধন, একটি সুন্দর উদযাপন। এই অনুষ্ঠান ভারতীয় সংস্কৃতির শিকড়। যেখানে ভাই সুরক্ষার প্রতীক এবং বোন স্নেহের প্রতীক। সমগ্র বিশ্বের উচিত এই পবিত্র বন্ধন থেকে অনুপ্রেরণা নেওয়া।
