রাজভবনে শ্লীলতাহানিকাণ্ডে এফআইআর-এ অন্তর্বর্তী স্থগিতাদেশ

0
161
RAJBHABAN A SRILOTAHANI KANDE FIR A ANTORBORTI STHOGITADES
RAJBHABAN A SRILOTAHANI KANDE FIR A ANTORBORTI STHOGITADES
শ্লীলতাহানিকাণ্ডে রাজ্যপালের ওএসডি-র বিরুদ্ধে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। ১৫ মে হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া এফআইআরের ওপর ১৭ জুন পর্যন্ত রাজ্যপালের ওএসডি সঞ্জীব কুমার সিং সহ বাকি আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
১০ জুন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ততদিন পর্যন্ত এই মামলার তদন্ত করতে পারবে না পুলিশ। ১৯ মে দুপুরে হোয়াটসঅ্যাপে নোটিস পাঠিয়ে দুপুর ২ টো থেকে বিকেল ৫টার মধ্যে ডেকে পাঠানো হয়েছে। এটা কী ধরণের তদন্ত আদালতে প্রশ্ন তুলেছেন রাজ্যপালের ওএসডি।  এরপরেই আদালত জানিয়েছে শ্লীলতাহানির মামলায় দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে নতুন করে কাউকে তলব করা যাবে না।