
রাজভবনের সামনে ১৪৪ ধারা ছিল কিনা, মুখ্যমন্ত্রীর বক্তব্যে সন্দেহপ্রকাশ করেছে হাইকোর্ট। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে রাজভবনে সামনে ধর্নার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা করেছেন শুভেন্দু অধিকারী।
সেই মামলাতেই শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতে বলেছেন কিছুক্ষণ মুখ্যমন্ত্রী নবান্নে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যখন রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন তখন ১৪৪ ধারা ছিল না। অথচ এজি জানিয়েছে ওখানে ১৪৪ ধারা ছিল। তা হলে কোনটা ঠিক প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। এরপরেই বিচারপতি অমৃতা সিনহা তাৎপর্যপূর্ণ মন্তব্য রাজনৈতিক নেতাদের কথা বিশ্বাসযোগ্য নয়, বরং রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কথায় বিশ্বাসযোগ্যতা রয়েছে। মামলার শুরুতেই অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেছেন রাজভবনের সামনে ৪ ঘণ্টার জন্য ধর্নায় বসতে পারেন শুভেন্দু অধিকারী। রবিবার সকাল ১০টা থেকে ৪ ঘণ্টার জন্য অবস্থানে বসতে পারেন বিরোধী দলনেতা। পাল্টা বিরোধী দলনেতার আইনজীবী বলেছেন শনিবার ধনায় বসতে চান শুভেন্দু অধিকারী। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি অমৃতা সিনহা ৭ জুলাই রবিবার অনুমতি দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন। রাজ্যের থেকে নির্দেশিকা নিয়ে আদালতকে জানাবেন বলে জানিয়েছেন এজি কিশোর দত্ত। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আদালতে সওয়াল জবাবের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক থেকে দাবি করেছেন রাজভবনের নর্থ গেটে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ধর্না দিয়েছিলেন তখন ১৪৪ ধারা ছিল না। এখন এটাকে রাজনৈতিক ইস্যু করা হচ্ছে। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেছেন দিল্লিতে তো ধনায় বসতেই দেওয়া হয় না। সংসদে স্পিকার নির্বাচনে ভোট পর্যন্ত দিতে দেওয়া হয় না
