রাজস্থানে থানায় জওয়ানকে মার, তৎপর মন্ত্রী 

0
128
Police officer killed in Rajasthan prompts minister
Police officer killed in Rajasthan prompts minister
রাজস্থানে সেনা জওয়ানকে থানায় তুলে এনে নগ্ন করে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আর বিষয়টি প্রকাশ্যে আসতেই থানায় গিয়ে জয়পুর পুলিশের এক আধিকারিকের তীব্র ভর্ৎসনা করেছেন রাজস্থানের ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর।
এই ঘটনায় এক সাব-ইন্সপেক্টর সহ ৪ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।ঘটনাটি ঘটেছে জয়পুরের শিপ্রা পথ থানায়।জানা গিয়েছে, ওই সেনা জওয়ানের নাম অরবিন্দ সিং। ১১ আগস্ট অরবিন্দ সিং বন্ধুর সঙ্গে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। এক ওয়াইন ক্লাবে পুলিশ রেইড চলাকালীন তাঁকে আটক করা হয় এবং থানায় তুলে আনা হয়। এরপর কেন তাঁকে আটক করা হয়েছে জানতে চেয়ে পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলতে চাইলে তাঁর সঙ্গে অত্যন্ত অভদ্র আচরণ করা করা হয়। গোটা ঘটনার খবর পেয়েই অনুগামীদের সঙ্গে নিয়ে থানায় উপস্থিত হন মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর। সেখানে কড়া ভাষায় পুলিশকে তিনি প্রশ্ন করছেন, একজন সার্ভিস সেনা জওয়ানকে কিভাবে তাঁরা লাঠি পেটা করেছেন।একজন সেনার সঙ্গে এমন আচরণ করলে সাধারণ মানুষের সঙ্গে কেমন ব্যবহার করে পুলিশ।আর এই ঘটনার ভিডিও প্রপকাশ্যে এসেছে।