রাজস্থানে পথদুর্ঘটনায় মৃত একই পরিবারের ৩

0
328
3 of the same family died in a road accident in Rajasthan
3 of the same family died in a road accident in Rajasthan
রাজস্থানের দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দু’জন।
জানা গিয়েছে, গাড়িতে চেপে আহমেদাবাদ থেকে হরিদ্বার যাওয়ার সময় হঠাত ই গাড়ির সামনে এসে পড়ে একটি গরু। কোনওমতে ব্রেক কষে তাকে বাঁচান গাড়ির চালক। সেই সময়েই পিছনদিক থেকে একটি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে। দুমড়েমুচড়ে যায় গাড়িটি ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা তিনজনের। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও দুজন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ।