গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Entertainment রাজামৌলির দিকে আঙুল বন্ধু’র

    রাজামৌলির দিকে আঙুল বন্ধু’র

    0
    183
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে বাহুবলী’র পরিচালক এসএস রাজামৌলির বিরুদ্ধে।শ্রীনিবাস রাও নামে এক ব্যক্তি তাঁর সুইসাইড নোটে বেশ কিছু অভিযোগ রেখে গিয়েছেন রাজামৌলির বিরুদ্ধে।এক মহিলাকে কেন্দ্র করেই নাকি গোলমালের সূত্রপাত।

     আর সে কারণেই তাঁর জীবন নষ্ট করে দিয়েছেন পরিচালক।শ্রীনিবাস রাও নামে ওই ব্যক্তি নিজেকে রাজামৌলির ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করেছেন।পরিচালক নাকি তাঁর উপর মানসিক অত্যাচার করেছেন।বার বার তিনি দাবি করেছেন, এক মহিলার জন্যই জীবন নষ্ট হয়েছে শ্রীনিবাসের।এমনকি রাজামৌলিই নাকি আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন বলে অভিযোগ।শ্রীনিবাস সুইসাইড নোটের সঙ্গে একটি ভিডিয়োতেও নিজের বয়ান জানিয়ে গিয়েছেন। তিনি বলেছেন,আত্মহত্যা করা ছাড়া তাঁর কাছে আর কোনও উপায় নেই। ওর জন্যই ৫৫ বছর বয়সেও তিনি একাকী থেকে গিয়েছেন। যমদোগনা ছবি পর্যন্ত তাঁরা একসঙ্গে কাজ করেছেন। কিন্তু এক মহিলার জন্য জীবন ও নষ্ট করে দিয়েছে।৩৪ বছর ধরে রাজামৌলির সঙ্গে বন্ধুত্ব বলে দাবি করেছেন শ্রীনিবাস। কিন্তু ত্রিকোণ প্রেমের জেরে নাকি বন্ধুত্বে তিক্ততা শুরু হয়। এই মহিলার প্রতি প্রেমে ছিল রাজামৌলির।পরে শ্রীনিবাসও মহিলার প্রেমে পড়েছিলেন। কিন্তু বন্ধুত্বের কথা মাথায় রেখে পিছিয়ে এসেছিলেন শ্রীনিবাস। কিন্তু তা সত্ত্বেও রাজামৌলি তাঁকে সন্দেহের চোখে দেখতে থাকেন। ক্রমশ রাজামৌলি তাঁকে মানসিক অত্যাচারও করতে থাকেন বলে অভিযোগ।তাই শ্রীনিবাস তাঁর ভিডিয়োতে বলেছেন, এখন তাঁর বয়স ৫৫। তিনি আর এই হেনস্থা নিতে পারছেন না। অভিযোগ,সেই মহিলার দ্বারা প্রভাবিত হয়েই নাকি রাজামৌলি তাঁর যন্ত্রণা বুঝতে পারেননি।

    এমনকি, বাহুবলী ছবির পরিচালক তাঁর উপর কালো জাদু করেছেন বলেও অভিযোগ শ্রীনিবাসের।সুইসাইড নোটে শ্রীনিবাস অনুরোধ করেছেন, যাতে রাজামৌলির উপর লাই ডিটেক্টর পরীক্ষা করা হয়।