রাজীব কুমারের পেনশন আটকানোর দাবি বিজেপির

0
148
ছবি সৌজন্যে : নিজস্ব

রাজীব কুমারের পেনশন আটকানোর দাবি তুলেছে বিজেপি।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন ৮ তারিখ ইডির তল্লাশির দিন ডিজি রাজীব কুমারের যা রোল ছিল তা আইনানুগ নয়। এমন কাজে রাজীব কুমারের পেনশন এবং রিটায়ারমেন্ট বেনিফিট আটকে দেওয়া উচিত।

সুকান্ত মজুমদার আরও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কয়েকজন আইপিএস অফিসার আইপ্যাকে ইডির তল্লাশির দিন যে অপরাধ করেছেন, তার শাস্তি না হলে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে।