রাজ্যকে জঙ্গি হাব বানিয়েছেন মমতা: শুভেন্দু

0
232

পশ্চিমবঙ্গকে জঙ্গিদের হাব বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার দাসনগরে নারী সুরক্ষা যাত্রা থেকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন আনসারুল্লা বাংলা, কাশ্মীরের জঙ্গিরা ধরা পড়েছে পশ্চিমবঙ্গ থেকেই। অনুপ্রবেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন ২০১৬ থেকে বিএসএফ জমি চেয়েও পায়নি। বর্ডার খুলে রেখেছিল ভোট ব্যাঙ্কের জন্য। তাই পশ্চিমবঙ্গে এসআইআর করতেই হবে।