রাজ্যপালকে নিয়ে কু-কথা মন্ত্রী অখিলের

0
224
rajjopal ke niye ku kotha montri akhir er
rajjopal ke niye ku kotha montri akhir er

শ্লীলতাহানিকাণ্ড নিয়ে রাজ্যপালকে নিয়ে মন্ত্রী অখিল গিরির মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে। কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে প্রচারে গিয়ে অখিল বলেছেন রাজ্যপালের মাথা গরম হয়ে গিয়েছে।

মহিলাদের হাত ধরে টানছেন। এমনটা করলে রাজ্যপালের দক্ষিণ ভারতে চলে যাওয়া উচিত। অখিল গিরি আরও বলেছেন এসব নরেন্দ্র মোদী, অমিত শাহ-রা কেন দেখতে পাচ্ছেন না। রাজ্যপাল মহিলাদের অবমাননা করছেন। নরেন্দ্র মোদী, অমিত শাহদের উদ্দেশে অখিল গিরি বলেছেন আগে রাজ্যপালকে সামলান পরে সন্দেশখালি সামলাবেন। এর আগে রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন অখিল গিরি।