রাজ্যপালকে নিয়ে যেকোনও মন্তব্যে ছাড় মুখ্যমন্ত্রীর, মানহানিকর নয়

0
193
RAJJOPAL K NIYE JEKONO MANTABYE CHAR CM ER MANHANIKOR NOY
RAJJOPAL K NIYE JEKONO MANTABYE CHAR CM ER MANHANIKOR NOY
রাজ্যপাল সম্পর্কে যে কোনও মন্তব্য করতে পারবেন মুখ্যমন্ত্রী সহ ৪ তৃণমূল নেতা। তবে মন্তব্য যেন মানহানি সংক্রান্ত আইন লঙ্ঘন না করে।
রাজ্যপালের করা মানহানি মামলায় এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চকে বিবেচনা করতে বলা হয়েছে সত্যিই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে রাজ্যপালের মানহানি হয়েছিল কিনা। সেক্ষেত্রে নতুন করে এ ব্যাপারে হলফনামা জমা নিতে হবে সিঙ্গল বেঞ্চকে। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর করা একটি মন্তব্যের বিরুদ্ধে হাইকোর্টে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল। পরে তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা, রেয়াত হোসেন সরকার এবং কুণাল ঘোষকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দেয় হাইকোর্ট।