রাজ্যপালের পাশে বসতে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী

0
263
sandeshkhali mamatar top
sandeshkhali mamatar top

রাজ্যপালের পাশে বসতেও ভয় পাচ্ছেন। সাম্প্রাতিক ঘটনার প্রেক্ষিতে সপ্তগ্রামের সভায় এমন মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার কাছে আরও পেনড্রাইভ রয়েছে, আরও কুকীর্তি আছে। তাঁর কথায় রাজ্যপাল এডিট করে ফুটেজ দেখিয়েছেন। রাজ্যপালের পদত্যাগেরও দাবি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিয়ে বলেছেন এখনও সবটা বেরোয়নি, একটা পেন ড্রাইভ তাঁর কাছে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন তাঁকে রাজভবনে ডাকলে আর যাওয়া যাবে না। প্রয়োজনে রাস্তায় কথা বলবেন। কিন্তু যা কীর্তি শুনেছেন, তাতে আর রাজভবনে যাওয়া যাবে না।