রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

0
349
Rajjopal er birudhhe mithhe mamla
Rajjopal er birudhhe mithhe mamla

রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাত্রিবাসের কয়েক ঘণ্টা আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে উঠেছে।

রাজভবনের পিসরুমে কর্মরত অস্থায়ী ওই মহিলার অভিযোগ ২ বার তিনি শ্লীলতাহারি শিকার হয়েছে। চাকরির প্রতিশ্রুতি দিয়ে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বৃহস্পতিবার সন্ধেয় প্রথমে রাজভবনে পোস্টিং পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা। সেখান থেকে নির্যাতিতা ওই মহিলাকে হেয়ারস্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। মহিলার আরও অভিযোগ আলাদাভাবে চেম্বারে ডেকে পাঠিয়ে শ্লীলতাহানি করা হয়েছে। মহিলার অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শুরু করেছে হেয়ারস্ট্রিট থানার পুলিশ। ঘটনার পরে রাজভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  এদিকে নির্যাতিতা মহিলা অভিযোগ জানালেও এখনই রাজ্যপালের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না পুলিশ। ফৌজদারি মামলাও করতে পারবে না। কারণ রাষ্ট্রপতি বা রাজ্যপালের ক্ষেত্রে সাংবিধানিক রক্ষাকবচ থাকে। জানা গিয়েছে নির্যাতিতা ওই মহিলা ২০১৯ থেকে রাজভবনের হস্টেলে থাকছেন এবং সেখানে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেন। অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন ২০২২-এ।