রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য

0
283
RAJJOPAL ER BIRUDDHE SUPREME COURT A RAJJO
RAJJOPAL ER BIRUDDHE SUPREME COURT A RAJJO
৮টি বিল আটকে রাখার অভিযোগ তুলে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।
তাদের অভিযোগ, রাজ্যের উন্নতি কল্পে সরকার প্রণীত আটটি বিল আটকে রেখেছেন রাজ্যপাল। এইকাজ করে তিনি শুধু সংবিধানের বিধানই ভাঙেছেন না, সুশাসনের ক্ষেত্রে প্রতিকূলতাও তৈরি করছেন। শুক্রবার এই অভিযোগে সুপ্রিম কোর্টে একটি রিট আবেদন দায়ের করে বিষয়টি দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সেই আর্জি গ্রহণ করেছেন। রাজ্যার তরফে ওই রিট পিটিশন দায়ের করে আইনজীবী আস্থা শর্মা জানিয়েছেন রাজ্যপাল ওই বিলগুলি আটকে রেখে সংবিধানের বিধি ভঙ্গ করছেন।