রাজ্যপাল সই না করায় গণপিটুনির আইন হয়নি রাজ্যে, দাবি বিমানের

0
200
RAJJOPAL SOI NA KORA A GANOPITUNIR AIN HOYNI RAJJE DABI BIMANER
RAJJOPAL SOI NA KORA A GANOPITUNIR AIN HOYNI RAJJE DABI BIMANER

৫ বছর আগেই গণপিটুনির জন্য আইন আনতে চেয়েছিল রাজ্য। কিন্তু তদকালীন রাজ্যপাল বিলে সই না করায় এখনও আইনে পরিণত করা যায়নি।

এমনটাই দাবি করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের গণপিটুনির নতুন আইনে মৃত্যুদণ্ডের সংস্থান রয়েছে। এই অবস্থায় বিমান বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন ৫ বছর আগে ২০১৯-এ গণপিটুনি রোধে নতুন আইন পাশ হয়েছিল বিধানসভায়। তারপর তা রাজভবনে পাঠানো হয়। কিন্তু রাজ্যপাল সেই বিলে সই করেননি। বিমান বন্দ্যোপাধ্যায়ের দাবি রাজ্যে পেশ করা ওই বিলে পিটিয়ে মারার ঘটনায় মৃত্যুদণ্ডেরও বিধান রয়েছে।