রাজ্যবাসীকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন ওরে গৃহবাসী খোল্ দ্বার খোল, লাগল যে দোল। স্থলে জলে বনতলে লাগল যে দোল। সকলকে জানাই শুভ দোলযাত্রার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স পোস্টে লিখেছেন প্রতি বছর দোল এবং হোলি আসে হাতে রঙ এবং হৃদয়ে এক চিরন্তন শিক্ষা নিয়ে।
গ্রাম থেকে শহর
News & Much More






