রাজ্যসভায় শক্তি কমল বিজেপির

0
160
BJPs power in the Rajya Sabha
BJPs power in the Rajya Sabha
লোকসভার এবার রাজ্যসভাতে শক্তি কমেছে বিজেপির। সম্প্রতি বিজেপির ৪ সাংসদ রাকেশ সিনহা, রাম সাকাল, সোনাল মানসিং এবং মহেশ জেঠমালানি অবসর নিয়েছেন।
এর ফলে রাজ্যসভায় বিজেপির সদস্য সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৬ এবং এনডিএ জোটের বর্তমান সদস্য সংখ্যা ১০১ জন।রাজ্যসভায় মোট আসন ২৪৫। আপাতত ১১টি শূন্য। এখন আসন সংখ্যা কমে ২২৬ হওয়ায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে দরকার ১১৩ সাংসদের সমর্থন। যদিও বিজেপি-সহ এনডিএ-র হাতে রয়েছে ১০১ জন। অন্যদিকে, ইন্ডিয়া ব্লকের শরিক দলগুলির মোট সদস্য ৮৭। এনডিএ এবং ইন্ডিয়া কোনও ব্লকেই নেই, এমন সাংসদের সংখ্যা ২৯।জানা গিয়েছে, এই অবস্থায় নবীন পট্টনায়কের সন্ধানে বিজেপি। কারণ ওড়িশায় পালাবদলে বিজেপির সঙ্গে ছেড়েছেন বিজু জনতা দলের সভাপতি নবীন পট্টনায়েক। শোনা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশেও একই হাল। সেখানেও ক্ষমতা বদলের হওয়ায় একমাত্র শর্তসাপেক্ষেই সমর্থনে রাজি ওয়াইএসআর কংগ্রেসের সুপ্রিমো জগনমোহন রেড্ডি। যদিও জগনমোহন রেড্ডির দলের রাজ্যসভায় ১১জন সদস্য রয়েছে। তাঁরা সমর্থন করলে চিন্তা থাকবে না।