
কেন্দ্রের বিরুদ্ধে ফে পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি সৃষ্টির অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি না জানিয়ে সাড়ে তিন লাখ কিউসেক জল ছেড়েছে ডিভিসি।
তাঁর কথায় রাজ্যের বন্যা পরিস্থিতি আসলে ম্যান মেড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ইচ্ছে করেই এই জল ছাড়া হয়েছে। বুধবার হুগলির পুরশুড়া ব্লকে যান মুখ্যমন্ত্রী। দুপুরে পুরশুড়ায় যাওয়ার পথে সেতুতে দাঁড়িয়ে বন্যা দেখে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। জানিয়েছেন কেন্দ্রের অসহযোগিতা এবং উদাসীনতায় পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এমনটা জানিয়েছে তিনি বলেছেন যখন ৭০-৮০ শতাংশ জল ভরে যায়, তখন কেন জল ছাড়ে ডিভিসি, প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিরুদ্ধে ড্রেনেজ না করারও অভিযোগ করেছেন তিনি। নিজেদের রাজ্যগুলোকে বাঁচিয়ে সব জল এরাজ্যের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আর কত বঞ্চনা সহ্য করবে বলে কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন তিনি। এর আগে বাম আমলে ২০০০ সালে রাজ্যজুড়ে বন্যার পর তদকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে প্রথম শোনা গিয়েছিল ম্যান মেড বন্যা।
