
রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল সরকার। এবিষয়ে সরাসরি প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চেয়ে তাঁকে চিঠি লিখেছেন, পরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
বাংলার যবকদের সুনিশ্চিত ভবিষ্যত দেওয়ার বদলে তৃণমূল কংগ্রেস সরকার শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতির সিন্ডিকেট রাজ-এ পরিণত করেছে, চিঠিতে দাবি করেছেন জ্যোতির্ময়। সুপ্রিম কোর্ট ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায় দিতেই রাজ্য সরকারকে কটাক্ষ করে জ্যোতির্ময় এটাকে প্রতিষ্ঠানিক লুট বলে অভিহিত করেছেন। পশ্চিমবঙ্গে শিক্ষা অধিকারের পর্যায়ে আসুক।
নরেন্দ্র মোদীর নেতত্বে ন্যায় বিচার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবে, যেখানে যুবরা আবার নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখবে, চিঠিতে লিখেছেন পুরুলিয়ার সাংসদ।
