রাজ্যের হাতেই ফিরুক ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, দাবি ব্রাত্যের

0
192
RAJJER HAATE E FIRUK DAKTARI PROBESHIKA PORIKKHA DABI BRATYA R
RAJJER HAATE E FIRUK DAKTARI PROBESHIKA PORIKKHA DABI BRATYA R
রাজ্যের হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে। ডাক্তারি জয়েন্ট এন্ট্রান্স রাজ্যের হাতে ফেরানোর দাবি জানিয়ে খোঁচা দিয়েছেন ব্রাত্য বসু। নিট-র প্রবেশিকা পরীক্ষার ফলাফলে কারচুপির অভিযোগে দেশজুড়ে শোরগোল তৈরি হয়েছে।
শনিবার থেকেই সর্বভারতীয়স্তরে ডাক্তারিতে স্নাতকে ভর্তির কাউন্সেলিং শুরু হওয়ার কতা ছিল। কিন্তু প্রশ্নফাঁসের অভিযোগে নিট ইউজির কাউন্সেলিং অনির্দিষ্টকালের জন্য পিছোনোর কথা শনিবারই জানিয়েছেন এনটিএ। সেই প্রসঙ্গেই ব্রাত্য বসু বলেছেন রাজ্যের হাত থেকে সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। এটা তার ঐতিহাসিক প্রতিক্রিয়া। ফলে দেশের লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে। তিনি আবারও বলেছেন ২০১৬-১৭-র আগেযেমন রাজ্যের হাতে জয়েন্টের পরীক্ষার দায়িত্ব ছিল তেমনই ফিরিয়ে দেওয়া হোক। একইসঙ্গে খোঁচা দিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন এক মাঘে শীত যায় না। প্রশ্ন তুলেছেন এরাজ্যে শিক্ষক দুর্নীতির তদন্তের মত নিটের দুর্নীতির ক্ষেত্রে কি সিবিআই, ইডি একইভাবে তদন্তে নামবে।