গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk রাজ্যে একইদিনে পথদুর্ঘটনায় মৃত ৩

    রাজ্যে একইদিনে পথদুর্ঘটনায় মৃত ৩

    0
    225
    3 died in a road accident in the state on the same day
    3 died in a road accident in the state on the same day

    একই দিনে রাজ্যের দু’প্রান্তে পথদুর্ঘটনায় তিন’জনের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। লেকটাউনে স্কুল বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর।

    ঘটনায় আহত হয়েছেন আরও এক জন। আশঙ্কাজনক অবস্থায় আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালবেলা লেকটাউনের দিক থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিলেন বাইক আরোহী।  সে সময়ে উল্টোদিক থেকে আসছিল একটি স্কুল বাস। স্কুলের বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় তাঁর। এদিকে আবারও সম্প্রীতি উড়ালপুলে দুর্ঘটনা মৃত্যু হয়েছে ২ বাইক আরোহীর। গুরুতর আহত হয়েছেন আরও ২ ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতের বেলা চার বন্ধু দু’টি মোটরবাইকে করে সম্প্রীতি উড়ালপুল দিয়ে যাওয়ার সময় মহেশতলা থানার জিনজিরা বাজার এলাকায় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারে। পিছনে থাকা আরেকটি বাইকও নিয়ন্ত্রণ হারায়। রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন চারজনই। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা।অনদ্যিকে বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ হাওড়া ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কের সরস্বতী ব্রীজের উপর পথ দুর্ঘটনা। ধুলোগোর মুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি বাসের পিছনের সজোরে ধাক্কা মারে একটি অন্যরুটের বাস। ঘটনায় বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রী গুরুতর আহত হয়।