
বাংলায় একমাত্র জায়গা যেখানে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না ভেজ খান না নন-ভেজ। এখানে সবাই মিলেমিশে থাকে।
এই রাজ্য আপনার। এখানে বসবাস আপনার অধিকারের মধ্যে পড়ে। ইয়ুথ ফ্রেন্ডস ক্লাবের কালীপুজোর উদ্বোধনে গিয়ে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, তাঁর বিধানসভা এলাকার অন্তর্গত ভবানীপুর বাঙালি,গুজরাটি, মুসলমান, খ্রিষ্টান— সমস্ত ধর্ম এবং জাতির মানুষ মিলেমিশে থাকেন। কিন্তু ভোটের সময় বেশ কিছু রাজনৈতিক দল ভাগাভাগির চেষ্টা করেন। মুখ্যমন্ত্রীর কথায়, এটা খারাপ। মনে রাখতে হবে, জায়গাটার নাম পশ্চিমবঙ্গ।
একইসঙ্গে তিনি কৃতজ্ঞ যে এখানকার মানুষ তাঁকে সমর্থন করেছেন। সোমবার জানবাজার সম্মিলিত কালীপুজো সমিতি, ইন্ডিয়া ক্লাব, শেক্সপিয়ার সরণির ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব, গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব এবং ভবানীপুর ভেনাস ক্লাবের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
ছবি সৌজন্যে : নিজস্ব







