রাজ্যে গুন্ডারাজ চলছে, বিস্ফোরক রাজ্যপাল

0
134

রাজ্যে গুন্ডারাজ চলছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা বিস্ফোরক রাজ্যপাল সিভি আনন্দ বোস। ত্রাণ দিতে গিয়ে উত্তরবঙ্গে আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষ। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল বোস। তিনি আরও বলেছেন ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্ক আলাদা। মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা আছে। ওনার সঙ্গে পেশাদার যোগাযোগ বন্ধ হয়নি।