
রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শুরু হয়েছে শান্তিতেই। এই চারটি কেন্দ্র হল, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ।
বুধবার সকাল থেকেই ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে নির্ভীগ্নেই ভোটদান করেছেন। চার কেন্দ্রের উপনির্বাচনে অশান্তি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করেছে নির্বাচন কমিশন।পুলিশের পাশাপাশি, এই ভোটেও থাকছে কেন্দ্রীয় বাহিনী। এদিকে ভোটগ্রহণ শুরু হতেই ভোট দিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে ১৪১ নম্বর বুথে ভোট দেন তিনি।









