রাজ্যে ফের নিম্নচাপের ভ্রুকুটি, ভারী বৃষ্টির পূর্বাভাসও

0
246

ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার সহাবস্থান। রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে ২৭ মে নিম্নচাপে পরিণত হবে। যার জেরে বুধবার থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে রাজ্যের উপকূলবর্তী জেলায়। ২৭ তারিখ মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। এর জেরে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে।