রাজ্যে সিবিআই তদন্ত মামলার শুনানি পিছল

0
296
The hearing of the CBI investigation case in the state has been delayed
The hearing of the CBI investigation case in the state has been delayed
পশ্চিমবঙ্গে বিনা অনুমতিতে সিবিআই তদন্ত সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। মামলার পরবর্তী শুনানি হবে ১ মে।
বুধবার ব্যস্ততার কারণ দেখিয়ে এই মামলার শুনানি পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন সিবিআইয়ের আইনজীবী তথা কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহেতা।এরপরে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ প্রথমে বলে, এভাবে মামলা পিছিয়ে দিতে থাকলে মনে হবে, আদালত মামলাটি ছুটির পর পর্যন্ত পিছিয়ে দিতে চাইছে। শেষ পর্যন্ত ১ মে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।২০২০ সালেই সিবিআইকে দেওয়া জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে রাজ্য সরকার। যার ফলে আদালতের নির্দেশ না থাকলে রাজ্যে কোনও মামলা দায়ের করতে হলে সিবিআইয়ের অনুমতি প্রয়োজন হয়। তারপরেও আদালতের নির্দেশে তদন্তের ক্ষেত্রে সিবিআই বিভিন্ন মামলায় এফআইআর দায়ের করে। প্রায় ৩ বছরে এই মামলা বহুবার শুনানির জন্য তালিকাভুক্ত হলেও একবারও শুনানি হয়নি। এদিন সেই মামলার শুনানি ছিল। এর আগে এই মামলার ১০ বার শুনানি পিছিয়ে গিয়েছে।