গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk রাজ‍্য জুড়ে পূর্ণ কর্মবিরতি শুরু জুনিয়র ডাক্তারদের

    রাজ‍্য জুড়ে পূর্ণ কর্মবিরতি শুরু জুনিয়র ডাক্তারদের

    0
    137
    রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ফের পূর্ণ কর্মবিরতি শুরু জুনিয়র ডাক্তারদের। সুপ্রিম কোর্টের শুনানির পর সোমবার দীর্ঘ ৮ ঘণ্টার জিবি বৈঠকের পর সেই কর্মবিরতির পথেই হাঁটলেন জুনিয়র চিকিৎসকেরা।
    পানিহাটির সাগর দত্ত মেডিক‍্যাল কলেজে ইতিমধ্যেই কর্মবিরতি চলছে। চিকিৎসকদের তরফ থেকে মোট দশ দফা দাবি পেশ করা হয়েছে। সেই দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।জিবি বৈঠক শেষে চিকিৎসকদের দাবি, রাজ্যের তরফ থেকে বার বার নিরাপত্তার আশ্বাস মিলেছে। কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি সরকার। সাগর দত্ত মেডিক্যাল কলেজের ঘটনা তারই উদাহরণ। তাই এই সিদ্ধান্ত। ডাক্তারদের তরফ থেকে যে দশ দফা দাবি পেশ করা হয়েছে সে গুলি হল— নির্যাতিতার দ্রুত ন্যায়বিচার, স্বাস্থ্যসচিবের অপসারণ, হাসপাতাগুলিতে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা, সমস্ত সরকারি হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করা, হাসপাতালের খালি বেডের মনিটরিং ব্যবস্থা চালু করা, ছাত্র সংসদ নির্বাচন, হাসপাতালগুলিতে শূন্যপদ পূরণ করা, হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ করা, দ্রুত সমস্ত হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে টাস্ক ফোর্স গঠন করে সিসিটিভি, প্যানিক বোতামের ব্যবস্থা করতে হবে। এই সব দাবি নিয়েই এ বার পূর্ণ কর্মবিরতিতে ডাক্তারেরা।