রাজ্য পুলিশ ভোটে বাদ কেন, প্রশ্ন ক্ষুব্ধ মমতার 

0
313
Why was the state police left out of the polls asked an angry Mamata
Why was the state police left out of the polls asked an angry Mamata
ভোট শুরু হতেই নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, কী করে রাজ্য পুলিশকে পুরোপুরি বাদ দিয়ে কেন্দ্রীয় পুলিশকে দিয়ে ভোট করানো হচ্ছে।
শুক্রবার উত্তরবঙ্গে তিনটি আসনের নির্বাচন চলাকালীন মুখ্যমন্ত্রীর অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী বিজেপির ক্যাডারের মতো কাজ করছে। পাশাপাশি মালদহ, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরে পরবর্তী ভোটে সংখ্যালঘু ভোট ভাগ ঠেকাতেও নানা ভাবে আবেদন জানিয়েছেন তিনি। মমতা বন্দোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় বাহিনীকে তিনি ভালোবাসেন। তবে আগে কেন্দ্রীয় পুলিশ বিজেপি ছিল না। এখন সেনা আবাসগুলিও গেরুয়া রং করে দেওয়া হচ্ছে। এই সূত্রে কেন্দ্রের শাসক বিজেপিকে বিঁধে তিনি আরও বলেছেন, এই প্রথম দেখছেন, যাঁর বিয়ে, তিনিই পুরোহিতের ভূমিকা পালন করছেন।