শমীক ভট্টাচার্য নেতৃত্বে ছাব্বিশের বিধানসভা ভোটে লড়াইয়ে নামছে রাজ্য বিজেপি। রাজ্য সভাপতি পদের দায়িত্ব আরও একবার সুকান্ত মজুমদারের হাতে থাকবে নাকি এবার দায়িত্বে অন্য কেউ। শোনা যাচ্ছিল রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য-র নাম। শেষপর্যন্ত জল্পনা অবসান হয়েছে বুধবার দুপুরে। দিল্লি থেকে কলকাতায় ফেরেন শমীক ভট্টাচার্য। তাঁকে রাজ্য সভাপতি নিবাচনে মনোনয়নপত্র জমা দিতে বলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। আর কোনও মনোনয়ন জমা না পড়ায় শমীক ভট্টাচার্যকেই সুকান্ত মজুমদারের উত্তসুরি হিসেবে বেছে নেওয়া হয়েছে।
গ্রাম থেকে শহর
News & Much More
