
আর জি করের ঘটনার পর রাজ্য সরকার সবকিছু যেভাবে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে, এজন্য এধরণের ভয়ঙ্কর ঘটনা বারবার ঘটছে।
জয়নগরের নাবালিকা খুনের পর এভাবেই কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর জি করের ঘটনার পর আবার জয়নগরের ঘটনা। সরকারের বোঝা উচিত সঠিক সময়ে পদক্ষেপ করলে অনেক কিছু আটকানো যায়। রাজ্যপাল আরও বলেছেন সময় মত ব্যবস্থা না নেওয়াতেই ধর্ষণের ঘটনা বাড়ছে। এই জঘন্য অপরাধীদের জন্য কঠোর পদক্ষেপ জরুরি। না হলে মনে হবে রাজ্য ধর্ষণ এবং হিংসাকে উৎসাহ দিচ্ছে। এটা কোনও কৃতিত্বের ব্যাপার নয়। সরকারের বোঝার এটা সেরা সময় যে প্রতিকারের থেকে প্রতিরোধ ভাল। বর্তমান সরকারের আমলে হিংসার কোনও প্রতিকার নেই বলে মনে হচ্ছে। অদ্ভুত ব্যাপার । জয়নগরের নাবালিকা খুনের পর এভাবেই সরব হয়েছেন রাজ্যপাল।









