গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk রাজ্য সরকার-সিআরপিএফ ভোট পরবর্তী হিংসা রুখবে 

    রাজ্য সরকার-সিআরপিএফ ভোট পরবর্তী হিংসা রুখবে 

    0
    145
    State Govt CRPF to prevent post poll violence
    State Govt CRPF to prevent post poll violence
    পশ্চিমবঙ্গ সরকার এবং সিআরপিএফ ভোট পরবর্তী হিংসা হতে দেবে না। এমনটাই আশাপ্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
    সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, ২৩টি দেশ থেকে ৭৫ জন এসে ভারতের অনেক বুথে ঘুরে দেখে গিয়েছেন।এবার প্রথমবার ভোটে হিংসা হয়নি। পশ্চিমবঙ্গ, ত্রিপুরার মতো জায়গায় আগে কী হত, তা সবাই দেখেছেন। কিন্তু এই বছর সে রকম কোনও ঘটনা ঘটেনি। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মণিপুর, ত্রিপুরা,  কাশ্মীর-সহ সারা দেশে সে রকম কোনও হিংসার ঘটনা ঘটেনি।এবার শান্তিপূর্ণ ভোট করার জন্য ২ বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। কাজটা খুব একটা সহজ ছিল না।পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে রাজীব কুমার বলেছেন, তাঁরা আশাবাদী এবং আত্মবিশ্বাসী যে সেভাবে হিংসা হবে না। তবে যদি হয়, তা মাথায় রেখে কয়েকটি রাজ্যে সিআরপিএফ থাকবে। তারমধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। কমিশন নিশ্চিত যে রাজ্য সরকার এবং সিআরপিএফ ভোট পরবর্তী হিংসা হতে দেবে না।